সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৩:০৬

গাজীপুরের টঙ্গী মিলগেট মাছিমপুর এলাকায় ডাকাত সন্দেহে শাহ আলী (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মাছিমপুর নিশাত মহল্লায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত শাহ আলী মিলগেট মাছিমপুর এলাকার নিশাত মহল্লার মৃত-সেরিকুলে ছেলে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্ত নিশাত মহল্লা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে মহল্লাবাসী কয়েকজন মিলে তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে অপর দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হলেও শাহ আলী ধরা পড়ে যায়। এ সময় ক্ষিপ্ত মহল্লাবাসীর গণপিটুনিতে শাহ আলী গুরুতর আহত হন।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর