সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আবারও কেঁপে উঠল সীমান্তবর্তী এলাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৯ মার্চ ২০২৫, ১২:১৮

মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে কেঁপে উঠেছে। এতে করে এপারের সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে আছে। প্রায় ১৭ দিন বিরতির পর এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। বুধবার (১৯ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ।

এ দিকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনীর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকট বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইল্ল্যারবিল ও আছারবনিয়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের মংডু শহরে বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা গেছে।

এ বিষয়ে সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমদ বলেন, প্রায় ১৭ দিন বিরতির পর সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে আবারও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে।

রাত সোয়া ৮টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকট এ শব্দ শোনা যায়। আর বিস্ফোরণের শব্দটি শোনার পরপরই মংডু শহরে আগুন জ্বলতে দেখা গেছে। মঙ্গলবার রাত ১০টার সময়ও এপার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর