সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫২

পূবালী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ব্যাংকটির মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন।

সিআইসির পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার নামে থাকা লকার নং-১২৮ দীর্ঘদিন ধরে অপ্রকাশিত ছিল। দুইটি চাবির একটি শেখ হাসিনার হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

লকারের মালিকানা, এর ভেতরের সম্পদ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে।সিআইসির একটি বিশেষ টিম উপস্থিত থেকে লকারটি জব্দ করে। তারা জানিয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলার পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে লকারের ভেতরের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বলেন, আমরা প্রাথমিকভাবে লকারের অস্তিত্ব শনাক্ত করেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা জব্দ করেছি। বিস্তারিত পরে গণমাধ্যমকে জানানো হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর