সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৫:৪২

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের দাবিতে পরীক্ষার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে।

এর আগে পিএসসি প্রতিনিধিরা তাদের গেট থেকে সরে যেতে বললেও পরীক্ষার সময় বৃদ্ধির ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

রবিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা। পিএসির সামনেই অবস্থান কর্মসূচি পালন করলে পিএসির প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনী এসে তাদের গেট ছেড়ে দেওয়ার আদেশ দেন। এরপরেও পিএসসির গেট থেকে না সরলে পুলিশ তাদের ওপর লাঠি চার্জ এবং জলকামান নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পরীক্ষার্থী আহত হন।

আন্দোলনকারীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে অভিযোগ করেন তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর