সোমবার, ৪ঠা মে ২০২৬, ২১শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

র‍্যাব পাচ্ছে ১০০ জিপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৬, ১৬:৩০

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) জন্য ১০০টি নতুন জিপ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, সভায় রমজান মাসকে সামনে রেখে জরুরি পণ্য আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, রমজান উপলক্ষে ১০ হাজার টন মসুর ডাল এবং ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি র‍্যাবের জন্য ১০০টি জিপ গাড়ি এবং কৃষিখাতে ব্যবহারের জন্য ৪০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের অনুমতি দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ভবিষ্যতে দেশে সামরিক সরঞ্জাম উৎপাদনের উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশীয়ভাবে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলেও জানান তিনি। উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা বিবেচনায় নিয়ে একটি অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছে। এর ফলে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর এ বিষয়ে হঠাৎ চাপের মুখে পড়বে না।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার চাইলে এই পে-স্কেল বাস্তবায়ন কিংবা বাতিল করতে পারবে। এতে সরকারের ওপর কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর